চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৯০রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধসরকারি অফিস খোলা শনিবারপরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রীসকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব জেলায়
No icon

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসাইন (২৫) নামে এক বাংলাদেশি যুবক। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা। তিনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছিলেন।

গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরের বন্ধু মৃদুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তার মৃত্যুর খবর জানান। মৃদুলও রাশিয়ার একই সেনাক্যাম্পে কর্মরত। তার বাড়ি টাঙ্গাইলে। এদিকে শুক্রবার (২২ মে) তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের মাতম শুরু হয়।