নতুন পোশাকে মাঠে পুলিশএখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার১৬ অঞ্চলে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কসংকেতদোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, আলোচনায় ছিল যেসব বিষয়নতুন পে স্কেলে এ বছর মূল বেতন, পরের বছর ভাতা
No icon

নতুন পোশাকে মাঠে পুলিশ

আবারও নতুন পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ। গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের ট্রাউজারে ফিরে এসেছে বাহিনীতে। নতুন এ পোশাককে অধিকাংশ পুলিশ সদস্য স্বস্তিদায়ক, মর্যাদাপূর্ণ এবং বাহিনীর ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন।গতকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্ম গায়ে দেখা যায়। বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্টে দেখা যায়। উভয়ের ট্রাউজার ছিল খাকি রঙের। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, গতকাল থেকেই নতুন ইউনিফর্ম ব্যবহার শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবার কাছে ইউনিফর্ম সরবরাহ করা হবে। যারা ইতোমধ্যে পেয়েছেন, তারা নতুন পোশাক পরে দায়িত্ব পালন করছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তন করেছিলেন। সেই পোশাক নিয়ে অনেক সমালোচনা ও বিতর্কের পর সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিএনপির নেতৃত্বাধীন সরকার নতুন এ পোশাক অনুমোদন করে।