ঢাকার বাড্ডা থানার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।রোববার সকাল ৯ টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, খবর পেয়ে সকাল ৯ টা ১৯ মিনিটে আমাদের প্রথম ইউনিট কাজ শুরু করেছে।সকাল পৌনে ১০টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে। পূর্বাচল থেকে আরো দুটি ইউনিট পথে রয়েছে বলে জানান তিনি।তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।