→ কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ→ রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি→ গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ→ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা→ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
No icon

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

রাজধানীর রামপুরায় ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে; এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।রোববার সন্ধ্যায় রামপুরা ওয়াপদা রোডে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামে প্রতিষ্ঠানটিতে গুলি চালানো হয় বলে এর ব্যবস্থাপক মো. পলাশ দাবি করেছেন।হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান রাত সোয়া ৮টার দিকে বলেন, গুলির ঘটনা কি না এটা আমরা যাচাইয়ের জন্য যাচ্ছি। দুজন আহত আছে এটা শুনেছি।ঘটনার পর ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানটির গুলিবিদ্ধ দুই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি এর ব্যবস্থাপক মো. পলাশ বলেন, সন্ধ্যা ৭টার দিকে চার-পাঁচজন মাস্ক পরা ছেলে আমাদের ওয়াপদা রোডের অফিসে ঢুকে। এসময় সেখানে চারজন স্টাফ ছিল। ঢুকে হামলাকারীরা বলে তোরা সুজন ভাই, গুজা বাদশা ভাইয়ের টাকার ব্যবস্থা করছিস? তোরা এখনো দেখা করিসনি কেন? ।

এরপর তারা এলোপাতাড়ি গুলি করা শুরু করে। স্টাফদের মধ্যে দুজন পেছন দিয়ে দৌড়ে বের হতে পেরেছেন। একজনের পায়ে দুটো গুলি লেগেছে। আরেকজনের হাতে লেগেছে একটা।পলাশ বলেন, ওরা গুলি করে আমাদের সিসি ক্যামেরাগুলোও ভেঙে দিয়ে গেছে। আমরা একটা হার্ডডিস্ক উদ্ধার করতে পেরেছি। সবাই এখন ঢাকা মেডিকেলে আছি।রামপুরা-হাতিরঝিল এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সুজন ওরফে টোকাই সুজন দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় মাদক ব্যবসা, আবাসন ব্যবসার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন বলে বিভিন্ন সময়ে খবরে এসেছে।আর গুজা বাদশা বলে যার নাম এসেছে, শফিকুর ইসলাম বাদশা নামে সেই ব্যক্তি ২০১৩ সালে রামপুরায় অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যা মামলার আসামি। চলতি বছরের এপ্রিলে তাকে গ্রেপ্তার করে সেসময়ের র;্যাব।গত কয়েক মাসে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে একাধিক হামলার অভিযোগ উঠেছে। গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। পরে ইমনকে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করে পুলিশ।এর আগে গত ৯ জুন রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ডট ইন্টারনেট এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়।আইএসপিগুলোর কার্যালয়ে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গত ১৪ জুন ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)। সেখানে মোহাম্মদপুর, বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার তথ্য তুলে ধরা হয়।