→ ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সাহস পাবে না→ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন→ পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর, আগুন→ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার→ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব, দেশে বৃষ্টি হবে
No icon

পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর, আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ-সমাবেশ করেছেন বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।

পিরোজপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তারাবুনিয়া এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে ৫০-৬০ জন লোক বাড়িটিতে হামলা করে। এরপর নাজিরপুর উপজেলা সদরে তাঁর আরেকটি দ্বিতল বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। চব্বিশের ৫ আগস্টের পর থেকে বাড়িটি তালাবদ্ধ পরিত্যক্ত অবস্থায় ছিল।নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের তারাবুনিয়ার গ্রামের বাড়ি ও উপজেলা সদরের বাসভবনে হামলার বিষয়ে শুনেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।

সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। বুধবার বিকেলে ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জেলা শহরে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়। পরে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রাত ৯টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে।

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর, আগুন

রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির কেয়ারটেকারের কক্ষ।কাফরুল থানা পুলিশ জানায়, ২০-২৫ জন ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে গিয়ে ভাঙচুর করে। এ সময় একটি মোটরসাইকেল ও সোফায় আগুন দেয়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কাজী মেজবাউল হক সাচ্চু আত্মগোপনে আছেন।

কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দিনের অফিসে অগ্নিসংযোগ

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জ থানায় হামলা এবং বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে একদল যুবক বিক্ষোভ নিয়ে বাহাউদ্দিনের ব্যক্তিগত বন্ধ অফিসের গেটের ভেতর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের সামনে কাগজে ও কাঠে বোতল থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। একই রাতে নগরীর কান্দিরপাড় (রামঘাট) এলাকায় কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও আগুন দেওয়া হয়।