গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩নির্বাচনী দায়িত্বে থাকবেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেটফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে ইসিতেচট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজশুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
No icon

সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে তাকে নাখালপাড়া এলাকার বাসা থেকে আটক করা হয় বলে ডিএমপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।