আজ মহান মে দিবস ভোরে তুমুল বৃষ্টি, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানিঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিসপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎঅতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা
No icon

শেখ সেলিম ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব তলব

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেই সঙ্গে তাঁর সন্তান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫ থেকে আজ মঙ্গলবার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগকে এই চিঠি দেওয়া হয়েছে চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। শেখ সেলিম কর অঞ্চল-১৫-এর করদাতা।