→ ঢাকায় কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শীতের আগেই শীতের অনুভূতি→ সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস→ আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী→ ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সাহস পাবে না→ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
No icon

দুই দিনে গ্রামীণ ব্যাংকের ১৬ শাখায় আগুন

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৭ ও ১৮ নভেম্বর এই দুই দিনেই দেশের ১৬টি শাখা ও কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ও নাশকতা চালিয়েছে। গত ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হামলার শিকার হয়েছে ব্যাংকটির মোট ৩৭টি শাখা ও কার্যালয়।গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা পেট্রোল, পেট্রোল বোমা ও কেরোসিন ব্যবহার করে আগুন দিয়েছে। হামলায় শাখার সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র, কালেকশন শিট, সদস্যদের পাসবুক, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে এসব হামলায় এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী হতাহত হননি।প্রতিবেদন অনুযায়ী, কোথাও শাখার প্রধান ফটক ও দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আবার কোনো কোনো স্থানে বোতলে পেট্রোল ভরে বোমা তৈরি করে অফিসের দেয়াল ও দরজার সামনে নিক্ষেপ করা হয়েছে। লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে তাতে কেরোসিন বা পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। কোথাও টায়ারে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে।গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। হামলার শিকার শাখা ও কার্যালয়গুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর (পাটগাতি টুঙ্গিপাড়া শাখা), দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন এলাকা।