→ ভারতীয় হাইকমিশনের সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু→ কক্সবাজারে গুঁড়িয়ে দেওয়া হলো ৬ কোটি টাকার রিসোর্ট→ ক্যারিয়ারের সেরা ফর্মে জিতে নিলেন বিশ্বসেরার মুকুট→ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ→ চট্টগ্রামে লরিচাপায় নিহত ৫
No icon

এইচএসসি ও সমমানের ফল দেখা যাবে যেভাবে

এইচএসসি ও সমমানের ফলাফলের পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু  বিজ্ঞপ্তিতে কিভাবে ফল দেখা যাবে তা জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমানের ফল কয়েকটি পদ্ধতিতে দেখা যাবে। বোর্ডগুলো থেকে প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।

শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। 

আগামী ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা ছিল। তা পরিবর্তন করে আজ ৩১ অক্টোবর ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।