অবশেষে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের বিয়ের ছবি ও বরের পরিচয় প্রকাশ করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী নিমরা খান। এতদিন বিয়ের কথা জানালেও স্বামীর পরিচয় গোপন রেখেছিলেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করে নিমরা তার দ্বিতীয় বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। আগে শেয়ার করা ছবিগুলোতে বরের মুখ ঢাকা থাকলেও, এবারের ছবিতে তাকে স্পষ্টভাবে দেখা গেছে।
অভিনেত্রী জানান, তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে লন্ডনে। শেয়ার করা ছবিগুলোর মধ্যে বেশ কিছু ছবি প্যারিসের আইফেল টাওয়ারের সামনে তোলা, যা ভক্তদের নজর কেড়েছে। জীবনের এই নতুন অধ্যায়কে 'আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত' হিসেবে অভিহিত করে নিমরা সবার কাছে দোয়া চেয়েছেন।