→ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা→ ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ→ মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ→ দিল্লিতে বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে→ ধানক্ষেতজুড়ে ধস্তাধস্তির চিহ্ন পড়ে ছিল কিশোরীর মরদেহ
No icon

সিডনির রাস্তায় শাবনূর-রবি চৌধুরী

গাড়ির স্টিয়ারিংয়ে চিত্রনায়িকা, পাশের আসনে বসে খালি গলায় গান গাইছেন গায়ক। শুক্রবার ছুটির দিনে এমনই এক দৃশ্য দেখা গেল অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায়। নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই তারকা শাবনূর ও রবি চৌধুরীকে দেখা গেল একসঙ্গে। গাড়ি চালাচ্ছিলেন শাবনূর, আর পাশে বসে গান শুনিয়ে যাচ্ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী। পেছনের আসনে ছিল শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়ি ছুটছিল আপন গতিতে, চলছিল গান আর আড্ডা। সময়ের ব্যবধানে বহু বছর পেরিয়ে গেলেও নব্বইয়ের দশকের এই দুই তারকার বন্ধুত্ব যে এখনো অটুট, সিডনির সেই মুহূর্ত যেন তারই প্রমাণ।