চট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরুবিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রীরাজধানীর ১১৩৯টি কেন্দ্রে হামের টিকা দেওয়া হচ্ছেইরানকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার১৬ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, পহেলা বৈশাখে থাকবে রোদ-বৃষ্টি
No icon

সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামসহ ৫ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে সেলিনা ইসলামকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও চারজন নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।