ঢাকায় বজ্রবৃষ্টির আভাসইশতেহার বাস্তবায়নের প্রথম উদ্যোগবড় যুদ্ধেও ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন সম্ভব হবে নাস্বর্ণের দাম কমল দেশের বাজারেসারাদেশে জ্বালানি তেলের জন্য ছোটাছুটি
No icon

ইরানের নতুন সর্বোচ্চ নেতা রহস্যময় ব্যক্তিত্বের অধিকারী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মধ্যেই ইরান তাদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে আলি খামেনির ছেলে মোজতবা খামেনির নাম উল্লেখ করা হয়েছে।

আলি খামেনির ঘনিষ্ঠ বৃত্তের বাইরে মোজতবার ব্যক্তিত্ব বা রাজনৈতিক অবস্থান সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। ইরানের ভেতরেও তাঁর ব্যক্তিত্ব নিয়ে রহস্য আছে। বাবার শাসনামলে তিনি খুব কমই প্রকাশ্যে কথা বলেছেন বা জনসমক্ষে এসেছেন। তবে দীর্ঘদিন ক্ষমতার আড়ালে থাকলেও সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে তাঁর প্রভাব ছিল। বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাঁকে এই বাহিনীর পছন্দের প্রার্থী হিসেবে ধরা হতো। সোমবার নাম ঘোষণার পরপরই মোজতবাকে পূর্ণ ধর্মীয় মর্যাদা আয়াতুল্লাহ উপাধি দেওয়া হয়।