যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল নেমেছে মাত্র ২০ শতাংশেঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণানতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তাজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধাভ্যাপসা গরম আরও ৪-৫ দিন, বৃষ্টির বার্তা
No icon

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ায় তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গতকাল শুক্রবার রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভকামনা জানান।পোস্টে তারেক রহমান লিখেছেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রধানমন্ত্রী আরও লেখেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেওয়া আরেকটি পোস্টে শপথগ্রহণের বিষয়টি উল্লেখ করেন তারেক রহমান। সেখানে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মুহূর্তকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন।