→ একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত→ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু→ খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক→ দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিন বৃষ্টির আভাস→ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি
No icon

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি

প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে । সোমবার বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -এ সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ক শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে।এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে এবং আগামী ১৭ অক্টোবর অফিস খোলা থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।