→ এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন→ ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর→ ডিসেম্বরে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ→ ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার→ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবি সদস্য
No icon

প্রথম ধাপে ১০৫০ ইউনিয়নে ভোটের পরিকল্পনা ইসির

দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসাবে প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।আখতার আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি; এটা বিবেচনায় নিয়ে প্রথম ধাপ কমপ্লিট করছি।ইসি সিনিয়র সচিব বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপে বেশির ভাগ ইউপির ভোট শেষ করতে চাই। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপে এ সংখ্যা কমবে।আগামী বৃহস্পতিবারের মধ্যে ইউপির তালিকা চূড়ান্ত হবে বলে জানান ইসি সচিব।তিনি বলেন, ছয় বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। আলোচনা করছি প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয় সেই তথ্য নিয়ে আমরা ডেটাবেইজ করব।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নির্বাচন কমিশন।ইসির পরিকল্পনা অনুযায়ী, ভোটকে সামনে রেখে নির্বাচনী সামগ্রীর প্রস্তুতি চলছে, যথাসময়ে সব প্রস্তুত রাখা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। সাড়ে চার হাজার ইউপির মধ্যে মেয়াদোত্তীর্ণ বিবেচনায় পাঁচ ধাপে ভোট করা হবে এবার। জানুয়ারির পর দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।