→ ঢাকার আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির আভাস নেই→ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল→ ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু→ হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী→ শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের
No icon

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলে হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করার জন্য তাকে ভর্তি রাখে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বলেছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কন্টিনেন্টাল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে চিকিৎসকরা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন।তিনি আরও বলেন, বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। আগামীকাল রোববারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।