→ ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু→ সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল মিসর→ চালের বাজার ঊর্ধ্বমুখী সবজির দরও বাড়তি→ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ→ আজও সারাদেশে বৃষ্টি হতে পারে
No icon

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল মিসর

সৌদি আরবের প্রধান বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলায় ক্ষয়ক্ষতির ঘটনায় নিন্দা জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের রাজধানীতে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কায়রো।এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি মিসরের পূর্ণ সমর্থন রয়েছে।এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত জুলাইয়ে ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। ইয়েমেনের ভেতরেও সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করেছে গোষ্ঠীটি। এর ফলে সপ্তাহের শেষ দিকে সরকারপক্ষের বাহিনীকে বড় ধরনের পিছু হটতে হয়েছে।