ঢাকার আকাশ আজ মেঘলা, বজ্রবৃষ্টির সম্ভাবনাবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুনইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬হরমুজ প্রণালিতে মার্কিন জলযানে হামলার দাবি ইরানেরছয় দফা পূরণ না হলে ১ দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
No icon

গোল করেও মিয়ামির হার এড়াতে পারলেন না মেসি

লিওনেল মেসির দারুণ গোলেও জয়ের ধারায় ফিরতে পারল না ইন্টার মিয়ামি। মেসির মৌসুমের ১৪তম গোল সত্ত্বেও টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। এই পরাজয়ে সবশেষ ৫ ম্যাচের মধ্যে চারটিতেই হারের মুখ দেখল মেসির মিয়ামি।

ঘরের মাঠ নু স্টেডিয়ামে পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিক মিয়ামি। তবে প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে উল্টো ছন্দপতন ঘটে মিয়ামির রক্ষণভাগে। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সফরকারী টরন্টোকে স্পষ্ট এগিয়ে দেন মার্কিন স্ট্রাইকার জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র।

পিছিয়ে পড়া মিয়ামি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। ম্যাচের ৮২ মিনিটে আর্নেস্টিনা তারকা রদ্রিগো ডি পলের চমৎকার থ্রু পাস ধরে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান অধিনায়ক লিওনেল মেসি। তবে শেষ মুহূর্তে আর সমতায় ফিরতে পারেনি তারা। ফলে এমএলএসে ২১ ম্যাচে এসে মাত্র পঞ্চম জয়ের দেখা পেল টরন্টো এফসি।

এই হারের পর পয়েন্ট টেবিলে বেশ চাপে পড়েছে গত মৌসুমের এমএলএস কাপ বিজয়ীরা। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানে থাকা ন্যাশভিল এসসির চেয়ে এখন ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে মিয়ামি। যদিও তারা এখনও তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তবে প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা ধরে রাখতে মিয়ামিকে এখন পেছনের দলগুলোর দিকে নজর রাখতে হচ্ছে।