ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে কমছে না গরমওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবিএক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ১৩-১৬ গ্রেডে নিয়োগে উদ্যোগ মন্ত্রণালয়েররাষ্ট্রপতি বঙ্গভবনে উঠছেন আজমানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
No icon

মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমে গতি আরও বেড়েছে

হাইকোর্ট বিভাগে পুরনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রমে গতি আরও বেড়েছে। ১৩ কার্যদিবসে নিষ্পত্তি হওয়া পুরনো ক্রিমিনাল মিস মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৪৮টিতে। পুরনো ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৩৫৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। গত বৃহস্পতিবার ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৯৭৮টি পুরনো ক্রিমিনাল মিস মামলা।

সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, ২০ আগস্ট হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে ৮ হাজার ৯৭৮টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এর আগে ১৩ আগস্ট ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছিল। তখন ১২ কার্যদিবসে মোট নিষ্পত্তি হওয়া পুরনো ক্রিমিনাল মিস মামলার সংখ্যা ছিল ৫৫ হাজার ৭৩০ এবং ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে মোট ছিল ৬২ হাজার ৬৩৭টি। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বৃহস্পতিবার একদিনেই আগের ১২ কার্যদিবসের মোট হিসাবের সঙ্গে আরও ৪ হাজার ৭১৮টি পুরনো ক্রিমিনাল মিস মামলা যুক্ত হয়েছে। ফলে মাত্র ১৩ কার্যদিবসে ৬০ হাজার ৪৪৮টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হলো।

এর আগে ২৩ জুলাই এক কার্যদিবসে ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে ৭ হাজার ৮৫৩টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছিল, যা তখন এক দিনে পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড ছিল। ওই সময় ৯ কার্যদিবসে ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছিল ৩৫ হাজার ৭৯২টি এবং ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে মোট নিষ্পত্তি হয়েছিল ৪২ হাজার ৬৯৯টি।

বিশেষ কার্যক্রম শুরুর ধারাবাহিকতায় জুনের মাঝামাঝি চার কার্যদিবসে ২০ হাজার ৭৪০টি পুরনো মামলা নিষ্পত্তির নজির

তৈরি হয়েছিল। এর মধ্যে ১৫ হাজার ১৭২টি ছিল পুরনো ক্রিমিনাল মিস এবং ৫ হাজার ৫৬৮টি পুরনো রিট মামলা।

সুপ্রিমকোর্ট সূত্রে জানা যায়, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগে দীর্ঘদিনের পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু হয়। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে পুরনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কার্যক্রম শুরুর প্রথম দিকে নিষ্পত্তির গতি তুলনামূলক কম থাকলেও পরবর্তী সময় তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১১ জুন ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনে ৬ হাজার ১৯৯টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছিল। তিন কার্যদিবসে তখন মোট নিষ্পত্তি হয়েছিল ১৩ হাজার ২৮৮টি।

১৬ জুলাই এক দিনে ৬ হাজার ৩১৭টি পুরনো ক্রিমিনাল মিস মামলা এবং ২৩টি পুরনো রিট মামলা নিষ্পত্তি হয়। ৮ কার্যদিবসে তখন মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরনো মামলা নিষ্পত্তি হয়েছিল।

এভাবে সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম অব্যাহত থাকায় হাইকোর্টে দীর্ঘদিন ধরে জমে থাকা মামলার জট দ্রুত কমে আসছে। গত বৃহস্পতিবারের নতুন হিসাব অনুযায়ী, বিশেষ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ৬৭ হাজার ৩৫৫টি পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে, যা উচ্চ আদালতে মামলা জট নিরসনের চলমান উদ্যোগের বড় অগ্রগতি হিসেবে দেখছেন আদালত সংশ্লিষ্টরা।