তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনো নিশ্চিত নন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা টিভিকের রয়েছে কি না। এই অনিশ্চয়তার কারণেই আপাতত শপথগ্রহণ স্থগিত রয়েছে।
রাজভবন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে গভর্নরের অবস্থান হলো - প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলগা ভেট্রি কাজগমের (টিভিকে) কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন স্পষ্টভাবে প্রমাণিত হয়নি। তাই তিনি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাননি।