জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানইন্দোনেশিয়ায় বিয়ের অতিথিবাহী পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ১৩দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কাদুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাসসোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
No icon

ইরানের খুজেস্তানে এক ঘণ্টায় ৮ শহরে মার্কিন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রাতভর ধারাবাহিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় কর্মকর্তাদের দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যে প্রদেশটির অন্তত আটটি শহরে হামলা চালানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, মার্কিন বাহিনী গত কয়েক ঘণ্টায় প্রদেশজুড়ে আটটি স্থানে হামলা চালিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়। হামলার পর বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন কর্মকর্তারা।

হায়াতি জানান, হামলার সবশেষ পরিস্থিতি এখনো পর্যালোচনা করা হচ্ছে। তবে আহভাজ বিমানবন্দরে হামলার খবর তিনি অস্বীকার করে বলেন, বিমানবন্দরের কাছে শহরের উপকণ্ঠে দুটি হামলা হয়েছে। এর আগে খুজেস্তানের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় ইরান। ওই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা দাবি করেন।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের পর যুক্তরাষ্ট্র পাল্টা অভিযান শুরু করেছে বলে জানিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, অনুমোদিত পথ অমান্য করায় একটি জাহাজকে লক্ষ্য করা হয়েছিল।

আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানে এসব হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, অভিযানে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই ছিল মূল লক্ষ্য। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তথ্যসূত্র: আল-জাজিরা