জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানইন্দোনেশিয়ায় বিয়ের অতিথিবাহী পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ১৩দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কাদুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির আভাসসোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
No icon

গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত: নিহত ৭৩,২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর ও গণহত্যামূলক সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এতে দিন দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই সহিংসতায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩,২৩১ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিভিন্ন বিমান ও স্থল হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৩২ জন, যাদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের (২০২৫ সালের) অক্টোবর মাসে একটি তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করা হলেও বাস্তবে ইসরায়েলি হামলা মোটেও কমেনি। সেই তথাকথিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নতুন করে ১,১০৮ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩,৫৭৮ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩,২৩১ জনে এবং আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩,৬৮৬ জন। প্রতিনিয়ত বোমাবর্ষণ এবং হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার ওপর হামলার কারণে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।