সেনা মোতায়েনের বিধান চায় ইসি, প্রার্থিতায় নতুন শর্তসম্মিলিত ইসলামী ব্যাংকে প্রশাসক থাকবেন কি না, সিদ্ধান্ত আজহরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলাদুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাসগোল্ডেন বল পেলেন স্পেন অধিনায়ক রদ্রি
No icon

ইরানি হামলার নতুন কেন্দ্র জর্ডান, ৫ দিনে চার দফা হামলা

শুক্রবার ইরানের যে হামলায় দুজন মার্কিন সেনা নিহত এবং একজন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন, সেটি ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েল যুদ্ধে জর্ডানে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাঁচ দিনের মধ্যে চালানো তেহরানের চতুর্থ হামলা। একাধিক মার্কিন কর্মকর্তার মতে, এই হামলাগুলোতে সব মিলিয়ে কয়েক ডজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধারাবাহিক হামলাগুলো ইঙ্গিত দেয় যে, ইরানের কাছে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এবং তারা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতাও বাড়াচ্ছে, যা মার্কিন সামরিক মোতায়েনের ক্ষেত্রে ক্রমবর্ধমান দুর্বলতাগুলোকে উন্মোচিত করছে।

এই অঞ্চলে আমেরিকার বেশ কয়েকটি মিত্র দেশ সৈন্য মোতায়েন এবং সামরিক বিমান চলাচলের জন্য তাদের ভূখ- ব্যবহারের ওপর ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় জর্ডানের কৌশলগত গুরুত্ব বেড়ে যায়। 

এদিকে, জর্ডানে আমেরিকার গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। যুদ্ধের আগে এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে পেন্টাগন বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে সৈন্যদের জর্ডান ও ইসরায়েলে সরিয়ে নেয়ায় জর্ডান মার্কিন অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। 

মার্কিন কর্মকর্তাদের মতে, জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ের শুরুতে ইরান প্রথমবারের মতো জর্ডানকে লক্ষ্য করে হামলার পরিধি বাড়ায়। প্রথম হামলায় দেশটির কিং ফয়সাল বিমানঘাঁটির একটি স্থাপনা লক্ষ্যবস্তু হয় এবং সর্বোচ্চ ৫ মার্কিন সেনাসদস্য আহত হন। দ্বিতীয় হামলায় পূর্ব জর্ডানের একটি ঘাঁটি লক্ষ্য করা হয়, যেখানে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো সক্রিয় ছিল এবং এতে একাধিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। 

শুক্রবারের হামলার ৪৮ ঘণ্টা আগে, জর্ডানের আজরাকের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়, প্রায় ২০ জন মার্কিন সেনা আহত হন। ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় বিমান যুদ্ধের অন্যতম প্রধান পরিকল্পনাকারী মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ডেপ্টুলা শনিবার একটি ইমেইলে বলেছেন, ‘জর্ডানের ভৌগোলিক অবস্থান আমেরিকাকে সিরিয়া, ইরাক এবং বৃহত্তর অঞ্চল জুড়ে আরও কার্যকর বিমান অভিযান পরিচালনা করার সুযোগ করে দেয়।’ ডেপ্টুলা বলেন, ‘তাই শুক্রবারের হামলাটি শুধু একটি ঘাঁটির ওপর হামলা ছিল না। এটি ছিল মার্কিন আঞ্চলিক জোটের ওপর হামলা এবং মার্কিন বাহিনীকে আতিথ্য দেওয়ার রাজনৈতিক মূল্যকে নিরাপত্তা সুবিধার চেয়ে বেশি করে দেখানোর একটি প্রচেষ্টা।

’মার্কিন সামরিক বাহিনী শনিবার সন্ধ্যায় ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীতে নৌচলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি হ্রাস করতে এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বাহিনীকে শাস্তি দেওয়ার লক্ষ্যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন যে আমেরিকা আগামী সপ্তাহে ইরানে তার আক্রমণ আরও তীব্র করার এবং দেশটির সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও বিতরণ ব্যবস্থাসহ ইরানের অতিরিক্ত অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নিয়েছে।