সেনা মোতায়েনের বিধান চায় ইসি, প্রার্থিতায় নতুন শর্তসম্মিলিত ইসলামী ব্যাংকে প্রশাসক থাকবেন কি না, সিদ্ধান্ত আজহরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলাদুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাসগোল্ডেন বল পেলেন স্পেন অধিনায়ক রদ্রি
No icon

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের সম্মেলন ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ

জনসমর্থনে বড় ধরনের পতনের অভিযোগ তুলে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করেছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলটির সহ-সভাপতি (কো-চেয়ার) অ্যালিস উইডেল বলেছেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তিও আর নেই। রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ জুলাই) ম্যাগডেবার্গে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে অ্যালিস উইডেল বলেন, বর্তমান সরকার মাত্র ১৫ শতাংশ জনসমর্থন নিয়ে দেশ পরিচালনা করছে। তাই জনগণের প্রতি সম্মান দেখিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

সমাবেশে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান নীতিরও সমালোচনা করেন। উইডেলের দাবি, সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসিই) ধাপে ধাপে বন্ধ করার ইইউ পরিকল্পনা জার্মানির ঐতিহ্যবাহী অটোমোবাইল শিল্পের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন।

এএফডি নেত্রীর ভাষ্য, জার্মানির শিল্প, অর্থনীতি ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নীতিনির্ধারণ করা উচিত। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত যেন জার্মানির শিল্প ও ব্যবসার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সে বিষয়েও তিনি সতর্ক করেন। এদিকে, জনমত জরিপকারী সংস্থা ইনসা (INSA)-র সাম্প্রতিক জরিপে চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

গত বুন্দেসটাগ নির্বাচনে মার্জের নেতৃত্বাধীন সিডিইউ/সিএসইউ জোট ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেলেও সাম্প্রতিক জরিপে তাদের সমর্থন কমেছে। বিপরীতে অভিবাসনবিরোধী ও জাতীয়তাবাদী অবস্থানের কারণে অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) বেশ কয়েকটি জরিপে শীর্ষস্থান দখল করেছে। ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে দলটির প্রভাব আগের তুলনায় আরও বেড়েছে। তথ্যসূত্র: তাস