সেনা মোতায়েনের বিধান চায় ইসি, প্রার্থিতায় নতুন শর্তসম্মিলিত ইসলামী ব্যাংকে প্রশাসক থাকবেন কি না, সিদ্ধান্ত আজহরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলাদুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাসগোল্ডেন বল পেলেন স্পেন অধিনায়ক রদ্রি
No icon

দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি : মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আজ শুক্রবার ১০১ বছর পূর্ণ করেছেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত এই নেতা দুই মেয়াদে মোট ২৪ বছর দেশটি শাসন করেছেন।

নিজের জীবনের নতুন মাইলফলক স্পর্শ করার দিনে মাহাথির বললেন বর্তমানের মালয়েশিয়া নিয়ে তাঁর আক্ষেপের কথা। সংবাদমাধ্যম মালয়েশিয়া নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি। আমি মনে করি, আমাদের একটি উন্নত জাতি হয়ে ওঠার জোর সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য সময়, মেধা ও সঠিক ধারণার প্রয়োজন।’

১৯৫৭ সালে স্বাধীনতার পর মালয়েশিয়ায় সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছিল মাহাথিরের আমলেই (১৯৮১-২০০৩ এবং ২০১৮-২০২০)। মাহাথির বলেন, ‘এখন আমি যে সমস্যাটি দেখছি তা হলো, উন্নত জাতি হওয়ার এই সুযোগ সরকার দেখতে পাচ্ছে না। আর যদি দেখেও থাকে, তবে কীভাবে এই সুযোগ কাজে লাগাতে হবে, তা তারা জানে না।’