ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশের পরদিন বুধবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের আইনজীবীরা।
মঙ্গলবার ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানিকালে ইসলামাবাদ হাইকোর্ট কারা কর্তৃপক্ষকে ইমরান ও তাঁর আইনি দলের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেন। এর পরপরই ব্যারিস্টার সালমান সফদর এবং অ্যাডভোকেট লতিফ খোসা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী এই দম্পতির সঙ্গে দেখা করেন। পৃথক বিবৃতিতে তাঁরা দুজনই বিষয়টি নিশ্চিত করেছেন।