১৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেতসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনাফ্যাসিস্ট পতনের আন্দোলনের মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজযে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কিসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
No icon

বিজয় দিবসে বঙ্গভবনে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির পক্ষে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্রটি গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।