কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেদাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাসরামিসা ধর্ষণ ও হত্যা মামলার নথি হাইকোর্টে যাবে আজ‎চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
No icon

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রোববার দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ‘আবদুল লতিফ বিশ্বাসকে যৌথ বাহিনী আটক করেছে। বর্তমানে তাঁকে জেলা সদরে যৌথ বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, বিস্তারিত এখনই বলতে পারছি না। তাঁর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমার জানামতে তাঁর বিরুদ্ধে এই থানায় কোনো মামলা নেই।’