কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেদাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাসরামিসা ধর্ষণ ও হত্যা মামলার নথি হাইকোর্টে যাবে আজ‎চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
No icon

১০ জানুয়ারি সারা দেশে বিক্ষোভের ডাক জোবায়েরপন্থীদের

তাবলিগ জামাতের সাদপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শুরা–ই–নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। এসব দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

জোবায়ের অনুসারীরা বলেন, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় সাদপন্থীরা জড়িত। আজ শনিবার দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা।