দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষনবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতনঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসজ্বালানি সংকটে কয়লায় ভরসাশিগগির চালু হচ্ছে না বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন
No icon

এসএসসির খাতা পুনর্মূল্যায়ন, ফলাফলে বড় পরিবর্তন, ৩০৭৯ জিপিএ ৫

দেশে প্রথমবারের মতো এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে খাতা নতুন করে দেখা হয়েছে। এই প্রক্রিয়ায় ১১টি শিক্ষা বোর্ডে ৫৬ হাজার ২৫৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন এসেছে। চার হাজার ৫৮৫ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। এর মধ্যে নতুন করে তিন হাজার ৭৯ জন জিপিএ ৫ পেয়েছে।শিক্ষা বোর্ড-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এর আগে কোনো বছর পুনর্নিরীক্ষণে এত সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেনি। এবারই ফলে সবচেয়ে বেশি পরিবর্তন ধরা পড়েছে।গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হয় ১৭ আগস্ট। এর ২৩ দিন পর গতকাল বৃহস্পতিবার সংশোধিত ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, কোথাও সঠিক উত্তরেও নম্বর দেওয়া হয়নি। কোথাও উত্তর মূল্যায়নই করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে খাতার ভেতরে দেওয়া নম্বর মূল নম্বরপত্রে সঠিকভাবে তোলা হয়নি। সঠিক উত্তরকে ভুল ধরে নম্বর না দেওয়ার ঘটনাও পাওয়া গেছে।এখন প্রশ্ন আসছে, প্রথম দফার মূল্যায়ন ও পুনর্মূল্যায়িত ফলে বড় রকমের পার্থক্য হলো কীভাবে? অবশ্য ১০ আগস্ট ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, এবার সঠিক মূল্যায়ন করায় ফলের প্রকৃত চিত্র উঠে এসেছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে চার লাখ দুই হাজার ৫২ জন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে।ঢাকায় বদলেছে ২১ হাজারের বেশি খাতার নম্বর দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ শিক্ষার্থী দুই লাখ ৭৭ হাজার ৬৬৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ২১ হাজার ৬৯টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়েছে আট হাজার ৯৯৯ জনের।পুনর্নিরীক্ষণের পর ঢাকা বোর্ডে ৩৩৭ জন ফেল থেকে পাস করেছে। নতুন জিপিএ ৫ পেয়েছে ৯০৬ জন।

ময়মনসিংহে ৭১ হাজার ৬৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদনের বিপরীতে ছয় হাজার ৫৩৮টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়েছে পাঁচ হাজার ৩২১ জনের। এ বোর্ডে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৭৭৭ জন।দিনাজপুরে ৮৯ হাজার ২৮৬টি আবেদনের বিপরীতে পাঁচ হাজার ৬৩৬টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়েছে তিন হাজার ৩৫৪ জনের। ফেল থেকে পাস করেছে ৮৬৭ জন। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ২৭৫ জন।