ইরানে ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে লেবাননে সেনা মোতায়েন নেতানিয়াহুর?হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচলের চাপ’ সামলাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্পহরমুজ প্রণালী খুলে দিতে রাজি ইরান, তবে থাকছে শর্তঝড়-বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকাবিশ্বজুড়ে ধেয়ে আসছে ঘোর মহাবিপর্যয়
No icon

ঈদে আসছেন জনপ্রিয় নায়ক বাপ্পারাজ

অনেকদিন ধরেই পর্দায় নেই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। মূলত মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় কাজ তেমন একটা করেন না তিনি। তবে তার ভক্তদের জন্য সুখবর, আসছে ঈদে দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা মিলবে এ তারকার। এরইমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। ছবিতে চেয়ারম্যানের ভূমিকায় বাপ্পারাজকে দেখা যাবে। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন। সিনেমাটি সম্পর্কে এই অভিনেতা বলেন, সিনেমার গল্পই হলো হিরো। এখানে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। এটা গল্পের ছবি। এ কারণেই ছবিটিতে কাজ করতে রাজি হয়েছি। এ ছবিতে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, ফজলুর রহমান বাবু প্রমুখ। বাপ্পারাজ বলেন, ছবিটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। তাতে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। আমার মনে হয় একটি সুন্দর ও ভালো গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছে এর মাধ্যমে।