ইরানে ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে লেবাননে সেনা মোতায়েন নেতানিয়াহুর?হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচলের চাপ’ সামলাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে: ট্রাম্পহরমুজ প্রণালী খুলে দিতে রাজি ইরান, তবে থাকছে শর্তঝড়-বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকাবিশ্বজুড়ে ধেয়ে আসছে ঘোর মহাবিপর্যয়
No icon

নতুন ওয়েব ফিল্মে সাফা কবির

সম্প্রতি প্রকাশ পেয়েছে সাফা কবির অভিনীত চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’র অফিসিয়াল পোস্টার। যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে গল্পটির সঙ্গে ‘চা’র সম্পর্ক রয়েছে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানিয়েছেন, চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবনমানের কিছু কিছু অংশ এই ফিল্মে পাবেন দর্শকরা। কিন্তু শঙ্খ দাশগুপ্ত এত সহজভাবে গল্প বলার নির্মাতা নন। সেটা স্পষ্ট চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’ কিংবা প্রেক্ষাগৃহে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’তে। ‘চা গরম’ নিয়ে তিনি বলেন, নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সব সময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবেÑ সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।
‘চা গরম’ ফিল্মটি চরকিতে মুক্তি পাবে বৈশাখকে কেন্দ্র করে অর্থাৎ ১৪ই এপ্রিল। সাফা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন- পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি। সাফা কবির বলেন, ‘চা গরম’র প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সব সময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তার কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একইসঙ্গে, গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। এই বিষয়টাই আমাকে এই কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।