ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন, হাসপাতালে সোনম ওয়াংচুকভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়ালশীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাইইরানে বিমানবন্দর ও সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৮বাড়তে পারে মন্ত্রিসভার আকার, আলোচনায় দেড় ডজন নাম
No icon

মার্কিন হামলায় পানিবঞ্চিত ইরানের ১০ হাজার মানুষ

মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক কাউন্টির একটি  পানি শোধনাগারের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানির সংকটে পড়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, হরমোজগান প্রদেশের উপকূলীয় বুঞ্জি গ্রামের পানি শোধন (লবণাক্ততা দূরীকরণ) প্ল্যান্টে হামলায় সমুদ্র থেকে পানি তোলার পাম্পিং স্টেশন এবং একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।

হরমোজগান পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামজেহ পুর বলেন, হামলার ফলে আশপাশের ২০টি গ্রামের সুপেয় পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার ভাষায়, এসব গ্রাম এখন তীব্র পানি সংকটের মুখোমুখি। হামজেহ পুর এই হামলাকে ‘একগুচ্ছ অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। উভয় পক্ষই টানা কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে, আর ইরান কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তথ্যসূত্র: আল-জাজিরা