বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্বনতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকারযেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেতহামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর: স্বাস্থ্যমন্ত্রীইরানের সঙ্গে ‘খুব দ্রুত’ যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
No icon

যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেত

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আজ বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।